গৌরবের আরেকটি মুকুট জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অর্জনে।
ফুলতলা উপজেলা কর্তৃক আয়োজিত "জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬" এ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতর্ক দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ৮টি স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এই অনন্য সাফল্যের জন্য বিতর্ক দলের সকল সদস্য ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমরা বিশ্বাস করি, জ্ঞান, যুক্তি, সততা ও নেতৃত্বের চর্চায় আমাদের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
01769564544
01769564543