আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে তাদের সৃজনশীলতা প্রকাশ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও প্রাণবন্ত। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।
সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং ভাষা আন্দোলনের চেতনা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
01769564544
01769564543