Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা

আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা উপস্থিত সকলের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও সম্মানের এক অনন্য আবহ তৈরি করে। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এরপর বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয়। তিনি তার বক্তব্যে ২৫ মার্চের কালরাত্রির ভয়াবহতা স্মরণ করেন এবং সেই রাতে শহীদ হওয়া নিরীহ মানুষের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এরপর বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদ শেখ। তারা ২৫ মার্চের গণহত্যা এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হৃদয়বিদারক অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাদের জীবন্ত বর্ণনায় সেই সময়কার নির্মমতা, সাহস ও আত্মত্যাগের চিত্র উপস্থিত সবার সামনে যেন স্পষ্ট হয়ে ওঠে।

সবশেষে ২৫ মার্চের গণহত্যায় শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ রুহুল কুদ্দুস স্যার।

পুরো অনুষ্ঠানটি ছিলো এক গভীর ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পরিপূর্ণ, যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের মহিমা উপলব্ধিতে সহায়তা করবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

Photo Courtesy: JCPSC Photography Club, Khulna

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com

VISITOR COUNTER
  • Today Visitors : 83
  • Weekly Visitors : 415
  • Monthly Visitors : 164
  • Yearly Visitors : 16983