জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা।
আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা-তে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান। দিনটি ছিল আনন্দ, উৎসাহ ও অনুপ্রেরণায় ভরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয়, এবং জাহানাবাদ সেনানিবাসের অন্যান্য সামরিক অফিসারবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব মুন্সি। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সবাই একাত্ম হয়ে দেশের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলেজের নাম সংবলিত কলম উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া ইসলাম, এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাঈম মেধা। তাঁদের বক্তব্যে নবীন-প্রবীণদের বন্ধন ও শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করার উচ্ছ্বাস ফুটে ওঠে।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “শিক্ষার শুরু থেকেই মনোযোগী হও এবং নিজের স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করো।” তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করেন।
পরবর্তী পর্যায়ে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন মহোদয় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এটি ছিল শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক মুহূর্ত।
এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর দলীয় ও একক গান, এবং নৃত্য পরিবেশন করে। উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা তাদের প্রতিভার প্রশংসায় মুগ্ধ হন।
সবশেষে সমাপনী বক্তব্যে সভাপতি মহোদয় নবীনদের উদ্দেশ্যে বলেন, “শুধু ভালো ছাত্র নয়, তোমাদের ভালো মানুষ হতে হবে।” তিনি অধ্যবসায়, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন।
এই প্রাণবন্ত নবীন বরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় সূচনা হয়ে থাকবে একটি নতুন যাত্রার প্রথম পদক্ষেপ, স্বপ্নপূরণের পথে দৃঢ় অঙ্গীকারের প্রতিচ্ছবি হিসেবে।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
01769564544
01769564543