আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনার সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) জনাব কুদরত-এ মান্নান স্যারের অবসরকালীন বিদায় অনুষ্ঠান অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন স্যারের দীর্ঘদিনের সহকর্মী, ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মোঃ রুহুল কুদ্দুস স্যার। তিনি তাঁর বক্তব্যে কুদরত-এ মান্নান স্যারের দীর্ঘ কর্মজীবনের অবদান, নিষ্ঠা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরবর্তীতে রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মোসাঃ শাহনাজ পারভীন ম্যাম বিদায়ী মানপত্র পাঠ করেন। এরপর বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি স্যার। তিনি তাঁর বক্তব্যে কুদরত-এ মান্নান স্যারের কর্মজীবনের নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবদানকে প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
সবশেষে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী অধ্যাপক জনাব কুদরত-এ মান্নান স্যার। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের পক্ষ থেকে স্যারকে বিদায়ী স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সুনিপুণভাবে উপস্থাপনা করেন বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মৌসুমি সুলতানা ম্যাম।
কুদরত-এ মান্নান স্যারের নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কর্মজীবনে তাঁর অসামান্য অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখময় ভবিষ্যৎ কামনা করছি।
শুভ বিদায় ও আন্তরিক শুভকামনা, স্যার।
01769564544
01769564543