আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালির গৌরবময় এই দিনটি জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়।
দিবসটির শুরুতে কলেজ প্রাঙ্গণে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় আমাদের প্রাণের জাতীয় সংগীত, যা পুরো পরিবেশকে করে তোলে আবেগঘন ও দেশপ্রেমে উদ্দীপ্ত।
পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর আয়োজন করা হয় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে। একই সঙ্গে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটায়।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়। পুরস্কার বিতরণ শেষে তিনি বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
পরিশেষে, মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য প্রদান করেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য উপলব্ধি করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখতে হবে।
Photo Courtesy : JCPSC Photography Club, Khulna
01769564544
01769564543